গুরু, সু-ভাব দেও আমার মনে

শিল্পী: লালন

গীতিকার: লালন

গুরু, সু-ভাব দেও আমার মনে।
তোমায় যেন ভুলিনে॥
গুরু, তুমি নিদয় যার প্রতি
ও তার সদায় ঘটে দুর্মতি
তুমি মন-রথের সারথি
যথা লও যাই সেখানে॥
গুরু, তুমি তন্ত্রের তন্তরী
গুরু, তুমি মন্ত্রের মন্তরী
গুরু, তুমি যন্ত্রের যন্তরী
না বাজাও বাজবে কেনে॥
আমার জন্ম-অন্ধ মন-নয়ন
গুরু, তুমি দাও সচেতন
চরণ দেখবো আশায় কয় লালন,
জ্ঞান-অঞ্জন দেও নয়নে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ