পাশা খেলাও না রে

শিল্পী: বাংলা গান

পাশা খেলাও না রে

পাশা যে খেলিতায় বা দামান

ঝাড়িয়া বান্ধ পাগড়ী

ঝাড়িয়া ঝুড়িয়া বান্ধ

আউলাইল মাথার পাগড়ী।

পাশা যে খেলিতায় গো কইন্যা

ঝাড়িয়া বান্ধ কেশ

ঝাড়িয়া ঝুড়িয়া বান্ধ

আউলাইল মাথার কেশ।

পাশা যে খেলিতায় বা দামান

কি করিবায় দান?

আমি যদি হারি গো কইন্যা

করব, সোনার পাগড়ী দান।

পাশা যে খেলিতায় গো কইন্যা

কি করিবায় দান?

আমি যদি হারি বা দামান

করব, নতুন যৌবন দান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ