আমার মনচোরারে কোথা পাই

শিল্পী: লালন

গীতিকার: লালন

আমার মনচোরারে কোথা পাই।
কোথা যাই মন আজ কি যে বোঝাই॥
নিষ্কলঙ্ক ছিলাম ঘরে,
কিবা রূপ নয়নে হেরে
প্রাণ তো আমার ধৈর্য নাই॥
ও সে চাঁদ বটে মানুষ দেখে,
হ’লাম বেহুঁশ থেকে থেকে
আমার মনে পড়ে নাই॥
বিষম রোগে আমায় দংশিলে,
বিষ উঠলো সে ব্রহ্মমূলে,
কেমনেতে বিষ নামাই॥
ও বিষ গাঁটরি করা
না যায় হরা
কি করিবে এসে কবিরাজ গোসাঁই
মন বুঝে ধন দিতে পারে
কে আছে এই ভাব নগরে
কার কাছে এই প্রাণ জুড়াই॥
যদি গুরু দয়াময়
এ অনল নিভায়,
ফকির লালন বলে,
তাহার সেই কেবল উপায়॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ