আমের তলায় ঝামুর ঝুমুর

শিল্পী: বাংলা গান

আমের তলায় ঝামুর ঝুমুর কলার তলায় বিয়া

আইলারে নয়া জামাই মটুক মাথাৎ দিয়া

মটুকের তলে তলে চন্দনের ছিটা

সুন্দরী কইন্যারে দিলা সিন্দুরের ফোঁটা।

মায়ে কান্দন করইন ঝিয়ের গলায় ধরি

তোমারে বিয়া দিয়া থাকমু কেমন করি।

যাও যাও ও ঝি পরম আনন্দে

শ্বশুড় আর শ্বশুড়ীর সেবা করিও যতনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ