অন্তরে যার সদাই সহজ রূপ জাগে

শিল্পী: লালন

গীতিকার: লালন

অন্তরে যার সদাই সহজ রূপ জাগে।
নাম বলুক না বলুক মুখে॥
যার কীর্তিকে সংসার
নামের অন্ত নাই কিছু তার
বলুক যে নাম ইচ্ছে হয় যার
বলে যদি রূপ দেখে॥
যে নয় গুরু রূপের আশ্রি
কুজন যেয়ে ভুলায় তারে
ধন্য যারা রূপ নেহারী
রূপ দেখে রয় ঠিক বাগে

নামি চেয়ে রূপ নেহারা
সর্বজয় সিদ্ধি তারা
সিরাজ সাঁই কয়, লালন গোঁড়া
আ’লি গেলি কি লেগে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ