এলান গাছে ডেলান গো দিয়া

শিল্পী: বাংলা গান

এলান গাছে ডেলান গো দিয়া বাজায় রঙের বাঁশী

কি সুন্দর ময়না গো

ময়নার বাবায় জিজ্ঞাস করইন- কোন লা ময়নার জামাই?

কি সুন্দর ময়না গো।

যেইলার মাথায় সোনালি টুপি সেইলা ময়নার জামাই

কি সুন্দর ময়না গো।

ময়নার চাচায় জিজ্ঞাস করইন কোন লা ময়নার জামাই?

কি সুন্দর ময়না গো।

যেইলার গায়ে সোনালি পোশাক সেইলা ময়নার জামাই

কি সুন্দর ময়না গো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ