যেও না আন্দাজী পথে মন রসনা
শিল্পী: লালন
গীতিকার: লালন
যেও না আন্দাজী পথে মন রসনা।
কুঘোরে কুপাকে পড়লে প্রাণ বাঁচবে না॥
পথেরো পরিচয় ক’রে
যাও না মনের সন্ধ মেরে
লাভ-লোকসান বুদ্ধির দ্বারে
যায় গো জানা॥
উজান ভেটেন পথ দুটি
দেখো নয়ন ক’রে খাঁটি
দেও যদি মন-গড়া ভাঁটি
কূল পাবা না॥
অনুরাগ তরণী করো
ধার চিনে উজানে ধরো
লালন কয়, সে করতে পারো
মূল ঠিকানা॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন