পড়গে নামাজ জেনে শুনে
শিল্পী: লালন
গীতিকার: লালন
পড়গে নামাজ জেনে শুনে।
নিয়াত বাঁধগে মানুষ-মক্কা পানে॥
মানুষে মনস্কামনা সিদ্ধি করো
বর্তমানে।
(ও কে) খেলছে খেলা বিনোদ কালা এই মানুষের
তন্-ভুবনে॥
শতদল কমলে কালার আসন শূন্য
সিংহাসনে।
চৌদ্দ ভুবন ঘোরায় নিশান ঝলক দিচ্ছে
নয়ন-কোণে॥
মুরশিদের মেহেরে মোহর যার খুলেছে
সেই তা জানে।
(এবার) বলছে লালন, ঘর ছেড়ে ধন
খুঁজিস কেন বনে বনে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন