(মনরে) আত্মতত্ত্ব না জানিলে
শিল্পী: লালন
গীতিকার: লালন
(মনরে) আত্মতত্ত্ব না জানিলে
সাধন হবে না পড়বি রে গোলে
আগে জান্গে কালুল্লা
আনাল হক্ আল্লা
যারে মানুষ বলে॥
প’ড়ে ভূত মন আর হস্নে বারংবার
একবার দেখ্নারে প্রেম-নয়ন খুলে।
আপনি সাঁই ফকির আপনা হয় ফিকির
ও সে লীলেছলে আপনারে আপনি ভুলে
আপনি ভাসে আপন প্রেম-জলে॥
লায়লাহা তন ইল্লেল্লা জীবন
আছে প্রেম যুগলে॥
[যাবি মন কোথায়
আপনারে আজ আপনি ভুলে॥]
সেই আমি কি আমি
তাই জানিলে যায় দুর্নামি
লালন কয়, তবে কি ভ্রমি
তব কুপায়॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন