জরির জুতা পায়ে দিয়া দামান যাইন

শিল্পী: বাংলা গান

জরির জুতা পায়ে দিয়া দামান যাইন ফুলের তলে

লং ও এলাচি ফুল ফোটে আড়ে আড়ে

দারুণ বেলোয়ার ফুল ফোটে নিশাকালে।

লাল লাল মুরলী বাঁশি ছাবাল দামান্দের হাতে

সেই না বাঁশি বাজাইন দামান্দে দুরোই শ্বশুর দেশে।

বাঁশির সুর শুনিয়া কইন্যা সামাইলা আন্দরে

দেখা দেও গো আজব কইন্যা দেখা দেও আমারে

কত টেকার অলংকার অইলে শোভিব তোমারে?

লক্ষ টেকার অলংকার অইলে শোভিব তোমারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ