স্থান দিয়ো করুণায় তব চরণ তলে

শিল্পী: রজনীকান্ত সেন

স্থান দিয়ো করুণায় তব চরণ তলে,

যদি না পারি লভিতে নিজ-ধরম বলে!

দৃঢ় পণ করি পাপ করিব না আর

করিব না বলে, পাপ করেছি আবার

তবু তোমারে না আমি ডাকি,

আপন গরবে থাকি,

ব্যর্থ পুরুষকার করম-ফলে।

নিজ বলে বল করা, বিফল কেবলি;

তব বলে বলী হলে, তবে বলি বলী।

ঠেকিয়া তোমারি দিকে;

মোরে কাঁদাইয়া ধুয়ে লহ নয়ন-জলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ