পুষ্কুনির চারিপাশে বহুলোকের থানা

শিল্পী: বাংলা গান

পুষ্কুনির চারিপাশে বহুলোকের থানা

আমরা যাইতাম জল ভরাইতে তারাই করে মানা।

কাহার হাতে লোডা ঘডি কাহার হাতে ঝারি

রাধিকা সুন্দরীর কাঙ্খে হীরমঞ্জন কলসী

কাহার পৈরন লাল নীল কাহার পৈরন সাদা

রাধিকা সুন্দরীর পৈরন কৃষ্ণ নামটি লিখা

কেহ হাঁটে ধাইয়া ধাইয়া কেহ হাঁটে রইয়া

রাধিকা সুন্দরী হাঁটে পায়ে চটক দিয়া

কলসী ভরাইয়া থুইলাম তরুল গাছের তলে

আগে যুদি জানতামরে তরুল পরবেরে ঝরিয়া

সকল সখির আঁচল দিয়া রাখিতাম ঢাকিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ