বিদায় নিতে কি এলে মিলনের মালা দিও না ধুলিতে ফেলে
শিল্পী: ধনঞ্জয় ভট্টাচার্য
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়
বিদায় নিতে কি এলে
মিলনের মালা দিও না ধুলিতে ফেলে।
তবু কোনদিন ভাবিনি তো হায়
ফুরাবে যে সব খেলা
আলো নেবে যার কাছে গেনু সে তো
আলেয়ার অবহেলা।
ভ্রমর শুধু যে চিরদিন
ফুলের গন্ধ খোঁজে
সে ফুল যখন ঝরে যায়
তার অভিমনি সেকি বোঝে।
এই আলো হাসি ক্ষণিকের মায়া
বুঝিনি কখনো আগে
প্রিয় হয় পর জানি তারে যবে
ভাল আর নাহি লাগে।
———–
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন