যে আমায় পাঠালে এহি ভাব-নগরে

শিল্পী: লালন

গীতিকার: লালন

যে আমায় পাঠালে এহি ভাব-নগরে।
মনের আঁধার-হরা চাঁদ, সেই যে দয়ালচাঁদ,
আর কত দিনে দেখবো তারে॥

কে দিবে রে উপাসনা
করি রে আজ কি সাধনা
কাশীতে যাই কি কাননে থাকি
আমি কোথা গেলে পাব সে চাঁদেরে॥
মন-ফুলে পূজিব কি
নাম-ব্রহ্ম রসনায় জপি
কিসে দয়া তার হবে পাপীর ‘পর
কে বলবে সে সন্ধান ক’রে॥
ভেবে তারে পঞ্চ-মতে
ঘুরে বেড়াই পঞ্চ পথে
যে পথ সরল সে পথে গরল,
অধীন লালন বলে, তাইতে প’লাম ফেরে

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ