হায় কি আজব কল বটে

শিল্পী: লালন

গীতিকার: লালন

হায় কি আজব কল বটে।
কি ইসারায় টিপে দেয় অমনি ছবি যায় উঠে॥
অগ্নি জল হতে সে কল
সদা নাচে ভিতরিতে।
ধড়্ফড়্ ক’রে চলছে ছবি, কোন টিপে দাঁড়ায় হেঁটে।
হু হু শব্দে ধূম উঠছে কল ফেটে।
একজনা সে ভিতর ঝোঁকে, তার জাগা ঐ বারপিটে॥
দমের ঘরে রয়েছে সকল কলের মূল গুটে।
লালন বলে, সব অকারণ কখন সে কল যায় কেটে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ