কার ভাবে এ ভাব হাঁরে জীবন কানাই
শিল্পী: লালন
গীতিকার: লালন
কার ভাবে এ ভাব হাঁরে জীবন কানাই।
করে বাঁশী নাই, মাথে চূড়া নাই॥
ক্ষীর সর ননী খেতে
বাঁশীটি সদাই বাজাতে
কি অ-সুখ পেয়ে তাতে
ফকির হ’লি ভাই॥
অগোর চন্দন আদি
মাখিতে নিরবধি
সেই অঙ্গ ধূলায় অদ্ভূতি
এখন দেখতে পাই॥
বৃন্দাবন যথার্থ বন
তো বিনে হ’লরে এখন,
মানুষ লীলে করবে কোন্জন
লালন বলে তাই॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন