কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বি-দলে

শিল্পী: লালন

গীতিকার: লালন

কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বি-দলে।
সে রূপ দেখলে নয়ন যায় ভুলে॥
ফণী-মণি-সৌদামিনী
জিনি এ রূপ উজ্জ্বলে॥
অস্থি-চর্ম্ম-শূন্য রূপ
তাহে মহা রসের কূপ
বেগে ঢেউ খেলে।
ও তার একবিন্দু অপার সিন্ধু
হয়রে এই ভূমণ্ডলে॥
দেহের দল পদ্ম যার,
উপাসনা নাই গো তার
তীর্থ ব্রত যার জন্য
এই দেহে তার সব লীলে॥

রসিক যারা সচেতন,
রসরতি টেনে উজান
উজ্জ্বল রূপে উদয় খেলে।
লালন গোঁড়া নেংটি-এড়া
মিছে বেড়ায় রূপ বলে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ