তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া

শিল্পী: বাংলা গান

তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া

ইঙ্গুল বিঙ্গুল ঘরের মাঝের কুঠায় বসিয়া

পাশা খেলাইন বা দামান্দে বিবি সামনে লইয়া।

তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া

কি বুক বান্ধিয়া দিলা তোর বাপে বিয়া

কি বুক বান্ধিয়া দিলা তোর মায়ে দয়া।

যেই সময দয়াল বাবায় সোনা লইছইন ইছিয়া

সেই সময় দয়াল বাবায় পাষাণে বানছইন হিয়া।

যেই সময দয়াল মায়ে শাড়ি লইছইন ইছিয়া

সেই সময় দয়াল মায়ে পাষাণে বানছইন হিয়া।

যেই সময দয়াল ভাইয়ে জুতা লইছইন ইছিয়া

সেই সময় দয়াল ভাইয়ে পাষাণে বানছইন হিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ