ইবলীসের ছেজদার ঠাঁই ছেড়ে চাই ছেজদা করা

শিল্পী: লালন

গীতিকার: লালন

ইবলীসের ছেজদার ঠাঁই ছেড়ে চাই ছেজদা করা
হুজুরের নামাজের আইন এমনি ধারা॥
ছেজদা করেছে সে ত
স্বর্গ মর্ত্য পাতাল জোড়া।

কোন জায়গায় সে বাদ রেখেছে
দেখ্ না তোরা॥
জায়গার মাহাত্ম্য বুঝে
ছেজদা দিতে পারে যারা।
আগম কয়, তাদের
হবে নামাজ সারা॥
কিসে হয় আসল নামাজ
করো সেই কাজ ভাই সকলেরা।
লালন বলে, আখের যাতে
না যায় মারা॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ