তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

শিল্পী: রথীন্দ্রনাথ রায়

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে একবার কানতে চাই

পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই।।

না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে

না পারিলাম পীরিতের ঐ সোনার পাখি ধরতে

আমি এ কূল থেকে ও কূল গেলাম

ঘাটে ঘাটে চোখ রাখিলাম

আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই।।

না বাঁধিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে

না পাইলাম কূল কারো মনে না ভাসলাম অকূলে

তোমায় নাইবা পেলাম এই জনমে

সঙ্গী হবো তোমার সনে

সকল বান্ধন ছিঁড়া যখন ঐ পাড়েতে যাই।।

—————

রথীন্দ্রনাথ রায়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে