আরাে একটু বসাে তুমি, আরাে একটু বলো
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
আরাে একটু বসাে তুমি, আরাে একটু বলো।
পথিক, কেন অথির হেন— নয়ন ছলােছলাে॥
আমার কী যে শুনতে এলে তার কিছু কি আভাস পেলে—
নীরব কথা বুকে আমার করে টলােমলো॥
যখন থাক দূরে
আমার মনের গােপন বাণী বাজে গভীর সুরে।
কাছে এলে তােমার আঁখি সকল কথা দেয় যে ঢাকি—
সে যে মৌন প্রাণের রাতে তারা জ্বলােজ্বলো॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন