শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব’লে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব’লে
শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে।
আম্লকি-ডাল সাজল কাঙাল, খসিয়ে দিল পল্লবজাল,
কাশের হাসি হাওয়ায় ভাসি যায় যে চলে।
সইবে না সে পাতায় ঘাসে পাণ্ডুরতা,
তাই তো আপন রঙ ঘুচালো ঝুম্কোলতা।
উত্তরবায় জানায় শাসন, পাতল তপের শুষ্ক আসন,
সাজ-খসাবার এই লীলা কার অট্টরোলে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন