রসিক রসিক চিকনকালা সই গো
শিল্পী: বাংলা গান
রসিক রসিক চিকনকালা সই গো
দেইখা আইলাম জলে
সই গো দেইখা আইলাম জলে।
কালার গায়ে সুনালি পুশাগ সই গো
রইদে ঝলমল করে।
রসিক রসিক চিকনকালা সই গো
দেইখা আইলাম জলে
সই গো দেইখা আইলাম জলে।
কালার হাতে সুনার আংটি সই গো
রইদে ঝলমল করে।
রসিক রসিক চিকনকালা সই গো
দেইখা আইলাম জলে
সই গো দেইখা আইলাম জলে।
কালার হাতে সুনালি ঘড়ি সই গো
সাড়ে দশটা বাজে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন