যে জানে ফানার ফিকির সেই ফকির
শিল্পী: লালন
গীতিকার: লালন
যে জানে ফানার ফিকির সেই ফকির।
ফকির হয় কি কল্লে নাম জিকির॥
আছে কয় মত ফানার ধরন
জানতে হয় তার বিবরণ
ফানা শুধুই ফানা হ’ল
রছুল আঁখির॥
ফানা হয় মুরশিদের পদেতে
সে মওলারে পায় অনায়াসে
তাই না জেনে শুনে মুড়িয়ে মাথা
ফকিরী পথ কর শফির
আখেরে অকারণ হ’বি
ফানা-প্রাপ্ত ফানা হ’লে না
সিরাজ সাঁই কয়, লালন তোমার
ফকিরী নয় ফান-ফিকির
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন