মাধব, না কহ আদরবাণী, না কর প্রেমক নাম

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

মাধব, না কহ আদরবাণী, না কর প্রেমক নাম।
জানয়ি মুঝকো অবলা সরলা ছলনা না কর শ্যাম।
কপট, কাহ তুঁহু ঝুট বোলসি, পীরিত করসি তু মোয়।
ভালে ভালে হম অলপে চিহ্ননু, না পতিয়াব রে তোয়।
ছিদল-তরী-সম কপট প্রেম-’পর ডারনু যব মনপ্রাণ
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে, অব কুত নাহিক ত্রাণ।

মাধব, কঠোয় বাত হমারা মনে লাগল কি তোর।
মাধব, কাহ তু মলিন করলি মুখ, ক্ষমহ গো কুবচন মোর!
নিদয় বাত অব কবহুঁ ন বোলব, তুঁহুঁ মম প্রাণক প্রাণ।
অতিশয় নির্মম, ব্যথিনু হিয়া তব ছোড়য়ি কুবচনবাণ।
মিটল মান অব— ভানু হাসতহিঁ হেরই পীরিতলীলা।
কভু অভিমানিনী আদরিণী কভু পীরিতিসাগর বালা।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ