উনুরে ঝুনুরে খেইড়ের ঝিয়াই

শিল্পী: বাংলা গান

উনুরে ঝুনুরে খেইড়ের ঝিয়াই

চমকে উঠিলা দাদাজীর কুলে।

দেখ দেখ দাদাজী বা দুনু আখির পানি

পানি কাজল বরণ হইয়া পড়ে।

দাদাজীর চড়ন ঘুড়া (ঘোড়া) নওশারে দিয়া

এক রাত্রির লাগিয়া

ও দয়ার দাদাজী খুজিয়া রাখো মোরে।

বিয়া যে দিয়াছি, মিঠাই যে খাইয়াছি

কেমনে রাখিমু তোরে।। ঐ

উনুরে ঝুনুরে খেইড়ের ঝিয়াই

চমকে উঠিলা বাবাজীর কুলে (কোলে) ।

দেখ দেখ বাবাজী বা দুনু আখির পানি

পানি কাজল বরণ হইয়া পড়ে।

বাবাজীর চড়ন ঘুড়া নওশারে দিয়া

এক রাত্রির লাগিয়া খুজিয়া রাখো মোরে।

বিয়া যে দিয়াছি, কাবিন যে কইরাছি

কেমনে রাখিমু তোরে।। ঐ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ