আর কি বসবো এমন সাধ-বাজারে

শিল্পী: লালন

গীতিকার: লালন

আর কি বসবো এমন সাধ-বাজারে।
জানি কোন্ সময়ে কি দশা হয় আমারে॥
সাধুর বাজার কি আনন্দময়
যেমন অমাবস্যায় পূর্ণচন্দ্র উদয়,
ভক্তি-নয়ন যার সে চাঁদ দৃষ্ট তার
ভব-বন্ধন-জ্বালা যায় গো দূরে॥
দেবেরো দুর্লভ পদ সে
সাধু নাম যার সত্যে ভাসে
পতিতপাবনী গঙ্গা জননী
সাধুর চরণ সেও তো বাঞ্ছা করে॥

দাসের দাস তার দাস যোগ্য নয়
কিবা পুণ্যেতে এলাম এই সাধ-সভায়
লালন কয়, আমার ভক্তিশূন্য কায়
আবার বুঝি পড়ি কদাচারে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ