জানি না এ পথ কবে হল ঠিক শুরু

শিল্পী: শিলাজিৎ মজুমদার

জানি না এ পথ কবে হল ঠিক শুরু

জানি না এ পথ কবে হবে ঠিক শেষ

জানি না কবে যে ফুরোবে বেচাকেনা

জানি না কবে যে ফুরোবে স্বপ্নরেশ

জানি আমি জানি শুধু জানি আমি জানি

তুমি ছিলে তাই সবই ছিল

এলোমেলো তবুও তো কেটে গেল দিনগুলো

জানি আমি জানি শুধু জানি আমি জানি

তুমি ছিলে তাই সবই ছিল

এলোমেলো তবুও তো কেটে গেল দিনগুলো

এ জীবন পথ চলা কাঁধ ছুঁয়ে ছুঁয়ে

পেরিয়েছি কত কিছু অসময় সময় ফেলে

পথ চলা তবু হয় না তো পুরোনো |

জানি না সীমানা পেরোতে পারবে কি না

আর সীমানা পেরিয়ে যাবেই বা কোথায়

দাঁড়িয়ে রয়েছি মৃত্যুর মুখোমুখি

আজ বা কাল নিতেই হবে বিদায় |

জানি আমি জানি শুধু জানি আমি জানি

তুমি ছিলে তাই আজও আছি

বেপরোয়া এ জীবনে খেলেছি যে কানামাছি

এ জীবন পথ চলা কাঁধ ছুঁয়ে ছুঁয়ে

পেরিয়েছি কত কিছু অসময় সময় ফেলে

পথ চলা তবু হয়নি তো পুরোনো |

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে