যদি হেরিবে হৃদয়াকাশে প্রেম-শশধর

শিল্পী: রজনীকান্ত সেন

যদি হেরিবে হৃদয়াকাশে প্রেম-শশধর,

তবে সরাইয়া দেহ তমো মোহ জলধর।

চির মধুরিমা মাখা, প্রকাশিত হবে রাকা;

ফুটিয়া উঠিবে প্রীতি তারকা নিকর।

ঢালিবে অমৃতধারা, প্রেমশশী, প্রীতি তার;

ভাসাইয়া দিবে পিপাসিত চরাচর!

ভকতি চকোর তোর, উল্লাসে হইয়া ভোর,

সে সুধা প্লাবনে সন্তরিবে নিরন্তর!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ