রঙমহলে সিঁদ কাটে সদায় কোথায় সে চোরের বাড়ী
শিল্পী: লালন
গীতিকার: লালন
রঙমহলে সিঁদ কাটে সদায় কোথায় সে চোরের বাড়ী।
পেলে তারে কয়েদ ক’রে পায়ে দিতাম মনবেড়ী॥
সি দ-দরজায় চৌকিদার একজন,
অহর্নিশি আছে সে চেতন,
কিরূপ তারে ভেল্কি মেরে
চুরি করে কোন্ ঘড়ি॥
ঘর বেড়িয়ে ষোলজন সেপাই,
তার এক এক জনের গুণের সীমা নাই,
তারাও চোরের না পেলো টের
কার হাতে দিব দড়ি॥
পিতৃধন আজ সব নিল চোরে
নেংটি-ঝাড়া করলে আমারে,
লালন বলে, একই কালে
চোরের হ’লো কি আড়ি॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন