পাখি কখন যেন উড়ে যায়
শিল্পী: লালন
গীতিকার: লালন
পাখি কখন যেন উড়ে যায়।
বদ হাওয়া লেগে খাঁচায়॥
খাঁচার আড়া প’লো ধসে
পাখি আর দাঁড়াবে কিসে
এ ভাবনা ভাবছি বসে
চমক-জ্বরা বইছে গায়॥
কার বা খাঁচা, কে বা পাখি
ভেবে অন্ত নাহি দেখি
আমার এই আঙ্গিনায় থাকি
আমারে মজাইতে চায়॥
আগে যদি যেত জানা
জঙ্গলা কভু পোষ মানে না
তবে উহার প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন