সবাই কি তার মর্ম জানতে পায়
শিল্পী: লালন
গীতিকার: লালন
সবাই কি তার মর্ম জানতে পায়।
সে সাধন ভজন ক’রে সাধকে অটল হয়॥
অমৃত মেঘেরি বরিষণ
চাতক-ভাবে জানরে আমার মন,
ও তার একবিন্দু পরশিলে
শমন-জ্বালা ঘুচে যায়॥
যোগেশ্বরীর সঙ্গে যোগ করে
মহাময়ী যোগ সেই জানতে পারে;
ও তোর তিন দিনের তিন মর্ম জেনে
একদিনেতে সোধ নেয়॥
বিনাজলে হয় চরণামৃত,
যা খাইলে যায় জরামৃত
লালন বলে, চেতন-গুরুর
সঙ্গ নিলে দেখায়ে দেয়॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন