কিছু আগে হলে ক্ষতি কী ছিল
শিল্পী: মাহমুদুন্নবী, ফেরদৌসী রহমান;
গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান,
সুরকার: সত্য সাহা,
কিছু আগে হলে ক্ষতি কী ছিল দেখা হলোই যখন
আরও মধুময় না হয় হতো এ দুটি জীবন ॥
জীবনের এই মধু স্বপনে
মাধবীর এই মায়া লগনে
কাঁপল চোখের তারা, কাঁপল যেন দুটি মন ॥
এমন লগন আর আসেনি তো আগে
তুমি কাছে আছ তাই মধুর লাগে ॥
আমার মুগ্ধ মন ভরালে
আমায় কী মোহ ডোরে জড়ালে
অরূপ ছন্দ দোলা লাগে যেন সারাক্ষণ ॥
চাওয়া পাওয়া (১ সেপ্টেম্বর ১৯৬৭)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন