ক্ষম অপরাধ, ওহে দীননাথ কেশে ধ’রে আমায়

শিল্পী: লালন

গীতিকার: লালন

ক্ষম অপরাধ, ওহে দীননাথ কেশে ধ’রে আমায়
লাগাও কিনারে।
তুমি হেলায় যা করো তাই করতে পারো
তোমা বিনে পাপীর তারণ কে করে॥
না বুঝে পাপ-সাগরে ডুবে খাবি খাই,
শেষকালে তোমার দিলাম গো দোহাই,
এবার আমায় যদি না তরাও গো সাঁই,
তোমার দয়াল নামের দোষ রবে সংসারে॥
শুনতে পাই পরম পিতা গো তুমি,
অতি অবোধ বালক আমি,
যদি ভজন ভুলে কুপথে ভ্রমি,
তবে দেও না কেনে সুপথ স্মরণ ক’রে॥
পতিতকে তরাতে পতিতপাবন নাম
তাই ত তোমায় ডাকি গুণধাম
তুমি আমার বেলায় কেনে হইলে বাম
আমি আর কতদিন ভাসবো দুখের পাথারে॥
অথাই তরঙ্গে আতঙ্কে মরি
কোথা হে অপারের কাণ্ডারী
অধীন লালন বলে, তরাও হে তরি,
নামের মহিমা জানাও ভবসংসারে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ