কোথা আছেরে সেই দীন দরদী সাঁই
শিল্পী: লালন
গীতিকার: লালন
কোথা আছেরে সেই দীন দরদী সাঁই।
চেতন-গুরুর সঙ্গ ধরে খবর করো ভাই॥
চক্ষু অন্ধ দেলের ধোঁকায়।
যেমন কেশের আড়ে পাহাড় লুকায়
কি রঙ্গ সাঁই দেখছে সদাই
বসে নিগুম ঠাই॥
[জ্যান্তে যদি না দেখিবে
আর কোথা কিরূপে পাবে
ম’লে গুরু-প্রাপ্ত হবে
কিসে বুঝি তাই॥]
এখানে না দেখি যারে
চিনবো তখন কেমন ক’রে
ভাগ্যগতি আখেরে তারে
দেখতে যদি পাই॥
সমঝে ভজন সাধন করো
নিকটে ধন পেতে পার,
লালন কয়, নিজ মোকাম ধরো
বহু দূরে নাই॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন