তোরা বসে গাঁথিস মালা, তার গলায় পরে

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

তোরা বসে গাঁথিস মালা, তার গলায় পরে।
কখন যে শুকায়ে যায়, ফেলে দেয় রে অনাদরে।
তোরা সুধা করিস দান, তারা শুধু করে পান,
সুধায় অরুচি হলে ফিরেও তো নাহি চায়—
হৃদয়ের পাত্রখানি ভেঙে দিয়ে চলে যায়।
তোরা কেবল হাসি দিবি, তারা কেবল বসে আছে—
চোখের জল দেখিলে তারা আর তো রবে না কাছে।
প্রাণের ব্যথা প্রাণে রেখে প্রাণের আগুন প্রাণে ঢেকে
পরান ভেঙে মধু দিবি অশ্রুছাঁকা হাসি হেসে—
বুক ফেটে, কথা না ব’লে শুকায়ে পড়িবি শেষে।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ