মাগো এ পাতকী ডুবে যদি যায়

শিল্পী: রজনীকান্ত সেন

মাগো এ পাতকী ডুবে যদি যায়

অন্ধকার চির মরণ সিন্ধুনীরে,

তোমারি মহিমা কিছু বাড়িবে না তায়।

কত জ্ঞান, বুদ্ধি, বল, স্নেহ-করুনা, দেহ,

স্বাস্থ্য, সাধুজন সঙ্গ, বন্ধু দেহ,

নিঙ্কলঙ্গ মন, মধুময় পরিজন,

পুন্য চরণ ধূলি দিয়েছ আমায়।।

মম সুপ্ত হৃদয়, করি নয়ন নিমীলন,

না করিল তব করুনা অনুশীলন।

মোহ ঘিরিল মোরে রহি’ চির ঘুম ঘোরে,

ব্যর্থ জীবন গেল ফুরাইয়ে হায়!

এসো দীন দয়াময়ী! রক্ষ রক্ষ, লহ

কোলে, ভীত, হেরি নরক ভয়াবহ।

দৃষ্কত এ পতিতে, হবে গো স্থান দিতে-

অশরনের শরণ, শ্রীচরণ ছায়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ