অলকে কুসুম না দিয়ো, শুধু শিথিল কবরী বাঁধিয়াে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
অলকে কুসুম না দিয়ো, শুধু শিথিল কবরী বাঁধিয়াে।
কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে ঘা দিয়াে॥
আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়াে—
না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে সাধিয়াে॥
এসো এসাে বিনা ভূষণেই, দোষ নেই তাহে দোষ নেই।
যে আসে আসুক ওই তব রূপ অযতন-ছাঁদে ছাঁদিয়াে।
শুধু হাসিখানি আঁখিকোণে হানি উতলা হৃদয় ধাঁদিয়ো॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন