হে মহাজীবন, হে মহামরণ
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
হে মহাজীবন,হে মহামরণ, লইনু শরণ, লইলু শরণ॥
আঁধার প্রদীপে জ্বালাও ও শিখা,
পরাও পরাও জ্যোতিষ টিকা— করো হে আমার লজ্জাহরণ।
পরশরতন তোমারি চরণ— লইনু শরণ, লইনু শরণ।
যা-কিছু মলিন, যা-কিছু কালো,
যা-কিছু বিরূপ হোক তা ভালো— ঘুচাও ঘুচাও সব আবরণ।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন