সোনার মানুষ ভাসছে রসে

শিল্পী: লালন

গীতিকার: লালন

সোনার মানুষ ভাসছে রসে।
যে জেনেছে রস-পান্তি সেই
দেখিতে পায় অনায়াসে॥
তিনশ ষাট রসের নদী
বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেদি’
তার মাঝে রূপ নিরবধি
ঝলক দিচ্ছে এই মানুষে॥
মাতা পিতার নাই ঠিকানা
অচিন দেশে বসত খানা
আজগুবি তার আওনা-যানা
কারণ বারির যোগ বিশ্বাসে॥
অমাবস্যে চন্দ্র উদয়
দেখনা যার বাসনা হৃদয়
লালন বলে, থাকো সদায়,
ত্রিবেণীতে থাকো বসে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ