জানরে মন সেই রাগের করণ

শিল্পী: লালন

গীতিকার: লালন

জানরে মন সেই রাগের করণ।
যাতে কৃষ্ণ বরণ হ’ল গৌর বরণ

শতকোটী গোপীর সঙ্গে
কৃষ্ণপ্রেম রসরঙ্গে,
সে যে টলের কার্য নয় অটল না বলায়
সে আর কেমন॥
রাধারে কি ভাব কৃষ্ণেরো
কি ভাবে বশ গোপিকারো
সে ভাব না জেনে সে সঙ্গ কেমনে
পাবে কোন জন॥
সাম্য রসের উপাসনা
না জানিলে রসিক হয় না
লালন বলে, সে যে নিগূঢ় করণ
ব্রজে অকৈতব ধন॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ