আমারে করো জীবনদান
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
আমারে করো জীবনদান,
প্রেরণ করো অন্তরে তব আহ্বান।
আসিছে কত যায় কত, পাই শত হারাই শত—
তোমারি পায়ে রাখো অচল মোর প্রাণ।
দাও মোরে মঙ্গলব্রত, স্বার্থ করো দূরে প্রহত—
থামায়ে বিফল-সন্ধান জাগাও চিত্তে সত্য জ্ঞান।
লাভে ক্ষতিতে সুখে-শোকে অন্ধকারে দিবা-আলোকে
নির্ভয়ে বহি নিশ্চল মনে তব বিধান।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন