মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে,
মম অখ্যাততিমিরতলে এসো গৌরবনিশীথে।
এই মূল্যহারা মম শুক্তি, এসো মুক্তাকণায় তুমি মুক্তি—
মম মৌনী বীণার তারে এসো সঙ্গীতে।
নব অরুণের এসো আহ্বান,
চিররজনীর হোক অবসান— এসো।
এসো শুভস্মিত শুকতারায়, এসো শিশির-অশ্রুধারায়,
সিন্দুর পরাও উষারে তব রশ্মিতে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন