আলোতে ছায়াতে দিনগুলি ভরে রয়

শিল্পী: গৌরীপ্রসন্ন মজুমদার

গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার

সুরকার: রবীন চট্টোপাধ্যায়

আলোতে ছায়াতে দিনগুলি ভরে রয়
তারই মাঝে ভাবি কাছে এলে বুঝি
তুমি কি আমার নয় ।।

তোমার নয়নে তাই
স্বপন কুঁড়াতে চাই চাই ।
আমারই মালার ফুলের বাসে
রাখি তারই পরিচয় ।।
তবু আমি কি তোমার নয়
বলো তুমি কি আমার নয়

মালতীর মিতা মধুকোষে কথা জানে,
কাকলি কূজন কি সুরের দোল রেখে রেখে যায়
ওগো তোমার আমার মনে ।

এত কাছে কাছে রই
তবু আমি কি তোমার নই নই ।
পিয়াসী এ হিয়া কাঁদিয়া শুধায়
বলো ওগো মনোময় ।।
তবু আমি কি তোমার নয়
বলো তুমি কি আমার নয়

***

গান – আলোতে ছায়াতে দিনগুলি ভরে রয়
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে