সুম্ঝে কর ফকিরি মন রে

শিল্পী: লালন

গীতিকার: লালন

সুম্ঝে কর ফকিরি মন রে।
এবার গেলে আর হবে না
পড়বি ঘোর তারে॥
বিষামৃতে আছে মিলন
জান্তে হয় তার কি রূপ সাধন
দেখ, যেন গরল ভক্ষণ
ক’রো না হায় রে॥
অগ্নি যৈছে ভস্মে ঢাকা
অমৃত গরলে মাখা;
মৈথন-দণ্ডে যাবে দেখা
বিভিন্ন করে॥
ক’বার করলে আসা-যাওয়া
নিরূপণ কি রাখলে তাহা;
লালন বলে, কে দেয় খেয়া
চিনলে না তারে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ