একি আইন নবী কল্লেন জারি

শিল্পী: লালন

গীতিকার: লালন

একি আইন নবী কল্লেন জারি।
পাছে মারা যাই, আইন সাধ ভাসা তারি॥
শরীয়ত আর মারফত আদায়
নবীর আইন এই দুই হুকুম সদায়
নবুওত মারফত
জানতে হয় রে গভীরি॥
নবুওতে অদেখা ধেয়ান আছে
বেলায়েতে রূপের নিশান
নজর এক দিক যায় আর দিক আন্ধার হয়
দুইরূপ কিরূপে ঠিক করি॥
শরাকে সরপোষ লেখা যায়,
বস্তু-মারফত সে ঢাকা আছে তায়
সরপোষ তুলে দিয়ে ফেলে
লালন বস্তু-ভিখিরী॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ