করি কেমন শুদ্ধ সহজ প্রেম সাধন

শিল্পী: লালন

গীতিকার: লালন

করি কেমন শুদ্ধ সহজ প্রেম সাধন।
প্রেম সাধিতে ফাঁপরে ওঠে কামনদীর তুফান॥
প্রেমরত্নধন পাবার আশে
ত্রিবেণীর ঘাট বাঁধিলাম কসে
কামনদীর এক ধাক্কা এসে
যায় বাঁধন ছাঁদন॥
বলবো কি সেই প্রেমের কথা
কাম হ’লো সেই প্রেমের লতা
কাম ছাড়া প্রেম যথাতথা
নাইরে আগমন॥
পরমগুরু প্রেমপীরিতি
কামগুরু হয় নিজ পতি
কাম ছাড়া প্রেম পায় কি গতি
তাই ভাবে লালন॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ