কিছু নেই পুরো ফাঁকা (ডিম নেই)

শিল্পী: শিলাজিৎ মজুমদার

কিছু নেই পুরো ফাঁকা

শুধু দুটো ডিম ছিল গোটা ফ্রিজে

ওকেই যদি দুটো দিয়ে দিই

কী খাব আমি নিজে

রাত্রি মধ্য গদ্য পদ্য কাব্য নিশুতি তারা

সব ঢুকে গেছে ডিমের মধ্যে

ভাবি কী লক্ষ্মীছাড়া

নিরীহ দু’ চেতন অচেতনে

অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দুটো ডিম কটা হাত ?

বাইরে এখন শিশিরের সাথে সঙ্গমে রাজি রাত

হঠাৎ চাঁদের মুখ মনে পড়ে, মনে পড়ে ভাবিনি তো

ডিম তাতে এই

ভেবে দেখ যদি দু-দুখানা চাঁদ হত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে