কান্দো কেনে মন রে, আঁধার আলোর এই যে খেলা

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়।

গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার

সুরকার: নচিকেতা ঘোষ।

কান্দো কেনে মন রে,

আঁধার আলোর এই যে খেলা

এই তা জীবন রে।

সূয্যি আছে চান্দা আছে—

কুসুমেতে ভোমরা নাচে,

গ্রীষ্ম আছে ফাগুন আছে

আছেরে শ্রাবণ।

আলতা আছে সিন্দুর আছে

কুসুমেতে ভোমরা নাচে,

ডাগর চোখের কাজলেতে

আছেরে স্বপন।

কান্না আছে আছে হাসি—

বুকে আছে শ্যামের বাঁশী,

চোখের মাঝে আছে ওরে

কাশী বৃন্দাবন।

———–

‘অসমাপ্ত’ কথাচিত্রের গান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে