বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে
শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে।
তুমি যাবে জানি, সঙ্গে যাবে হাসিখানি—
অলক হতে পড়বে অশোক বিদায়-থালে
রইব একা ভাসান-খেলার নদীর তটে,
বেদনাহীন মুখের ছবি স্মৃতির পটে—
অবসানের অস্ত-আলো তোমার সাথি, সেই তো ভালো—
ছায়া সে থাক্ মিলনশেষের অন্তরালে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন